স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ৩-১ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ চারে।
শেষ চারে আর্জেন্টিনার সামনে আসছে ইংল্যান্ড। তারা আজ রাতেই নরওয়েকে হারিয়েছে ২-১ গোলে। শেষ চারের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।
এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনার শেষ চারের এই লড়াই।
পরিসংখ্যানে এগিয়ে কারা?
দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে কথা বলে। ১৪ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা মাত্র ৩টি এবং ড্র হয়েছে ৫টি ম্যাচ।
বিশ্বকাপেও ইংল্যান্ডের রেকর্ড উজ্জ্বল। ১৯৬২ সালে প্রথম বিশ্বকাপে দেখায় আর্জেন্টিনাকে ৩-১ গোলে এবং ১৯৬৬ সালে ১-০ গোলে হারিয়েছিল থ্রি লায়ন্সরা। তবে বিশ্বকাপের নকআউটে অতীত পরিসংখ্যান খুব কমই শেষ কথা বলে।
আর্জেন্টিনা-ইংল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান
০৯ মে ১৯৫১ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ২–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
১৭ মে ১৯৫৩ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ড্র, ০–০ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
০২ জুন ১৯৬২ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ৩–১ (ফিফা বিশ্বকাপ)
০৬ জুন ১৯৬৪ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ১–০ (কোপা দাস নাসোয়েস)
২৩ জুলাই ১৯৬৬ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ১–০ (ফিফা বিশ্বকাপ)
২২ মে ১৯৭৪ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ২–২ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
১২ জুন ১৯৭৭ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, ড্র, ১–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
১৩ মে ১৯৮০ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, জয়, ৩–১ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
২২ জুন ১৯৮৬ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ২–১ (ফিফা বিশ্বকাপ)
২৫ মে ১৯৯১ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ২–২ (ইংল্যান্ড চ্যালেঞ্জ কাপ)
৩০ জুন ১৯৯৮ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, পরাজয়, ২–২ (পেনাল্টি ৪-৩) (ফিফা বিশ্বকাপ)
২৩ ফেব্রুয়ারি ২০০০ ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ড্র, ০–০ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
০৭ জুন ২০০২ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, জয়, ০–১ (ফিফা বিশ্বকাপ)
১২ নভেম্বর ২০০৫ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, জয়, ২–৩ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
—জা. অর্থনীতি/এএইচএ