Print Date & Time : 08 November 2026 Sunday 09:11 pm

৩ নদীর পানি বিপৎসীমার ওপরে, জামালপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত

image

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩টি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জামালপুরে।

সোমবার (১৩ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদীর কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ, তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া এবং মুহুরী নদীর হরিপুর স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে।

পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৭টিতে পানি বৃদ্ধি পেয়েছে, ৪২টিতে কমেছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। আরও ১৬টি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, দেশের নদ-নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পূর্বাভাস ও সতর্কতা জারি করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এনজে