Print Date & Time : 08 November 2026 Sunday 05:13 pm

একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

image

অনলাইন ডেস্ক: একদিনের সরকারি সফরে ঢাকার বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) ভোর ৬টার পর তিনি ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বাসে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরে প্রধানমন্ত্রী বরিশালের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বরিশাল সফর।

জা.অর্থনীতি/এসআই