Print Date & Time : 25 October 2026 Sunday 11:34 pm

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপার এলাকায় একটি ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে কাম্পুং টোক মুদা এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (অপারেশনস) আশরুল রিজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি কল পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ ফুট × ২০ ফুট আয়তনের একটি বয়লারে বিস্ফোরণের ঘটনায় ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি শ্রমিকের শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বয়লারে কীভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

জা.অর্থনীতি/এসআই