Print Date & Time : 08 November 2026 Sunday 03:34 am

সিলেটের ডিসি পদে যোগ দিলেন আব্দুল্লাহ আল মামুন

image

সিলেট প্রতিনিধি: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।

এছাড়া সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ডিসি সকাল থেকেই নিয়মিত অফিস করছেন।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি ওই এলাকার গোলাম মাওলা চৌধুরীর সন্তান। এর আগে তিনি তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেয়।

এর আগে গত ২১ জুন সিলেটের বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করার পর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত ডিসি হিসেবে ১২ জুলাই পর্যন্ত দায়িত্ব সামলে আসছিলেন। মাঝখানে ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে নিয়োগ দেওয়া হলেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তার নিয়োগটি বাতিল করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি