Print Date & Time : 08 November 2026 Sunday 03:40 pm

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

image

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)–এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তিনি কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী প্রধান রোজা ওতুনবায়েভা এবং ভারপ্রাপ্ত প্রধান জর্জেট গ্যাগননের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহাসচিব।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘ জানিয়েছে, সরকারি ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে তিনি জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

জা.অর্থনীতি/এসআই