Print Date & Time : 07 November 2026 Saturday 04:03 pm

বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই!

image

স্পোর্টস ডেস্ক: আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন দুই দলের কোচ লুইস ডি লা ফুয়েন্তে ও লিওনেল স্কালোনি। কারণ, একসময় ডি লা ফুয়েন্তের কাছেই কোচিংয়ের পাঠ নিয়েছিলেন স্কালোনি।

২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রো কোচিং লাইসেন্স কোর্সে ডি লা ফুয়েন্তে ছিলেন স্কালোনির প্রশিক্ষক। এক বছরেরও কম সময় পর আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে স্কালোনি দলকে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জেতান।

অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের পর স্পেনের কোচের দায়িত্ব নিয়ে ডি লা ফুয়েন্তে দলকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধীনে স্পেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন হয় এবং এবার বিশ্বকাপ জয়ের দুয়ারেও পৌঁছে গেছে।

ফাইনালের আগে একে অপরের প্রশংসায় ভাসিয়েছেন দুই কোচ। স্কালোনি বলেন, তিনি ছিলেন আমার পরামর্শদাতা। কোচিং সম্পর্কে আমি যা শিখেছি, তার বড় অংশই তার কাছ থেকে। তবে ফাইনালে আমি অবশ্যই তাকে হারানোর চেষ্টা করব।

ডি লা ফুয়েন্তেও সাবেক ছাত্রের প্রশংসা করে বলেন, স্কালোনি অত্যন্ত পরিশ্রমী ও শেখার আগ্রহী একজন মানুষ। আর্জেন্টিনার সঙ্গে সে সবকিছু জিতেছে। তার শিক্ষক হতে পেরে আমি গর্বিত। আমাদের সম্পর্ক আজও দারুণ।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ফাইনালে তাই বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ফুটবল বিশ্ব দেখবে এক অনন্য গুরু-শিষ্যের লড়াই।

জা.অর্থনীতি/এসআই