Print Date & Time : 08 November 2026 Sunday 05:25 am

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খোন্দকার মিসবাহ উল আজীমকে ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই