Print Date & Time : 28 October 2026 Wednesday 06:23 am

বন্যাকবলিত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না: কৃষিমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলের কৃষক ও খামারিদের সহায়তায় বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিনসহ সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। এ কার্যক্রমে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, সরকারি সহায়তার জন্য কৃষকদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছেই সব সহায়তা পৌঁছাতে হবে। কোথাও অনিয়ম বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে বন্যাকবলিত এলাকায় শতভাগ গবাদিপশুকে এফএমডি (ক্ষুরা রোগ) প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। যেসব পশুর টিকার মেয়াদ পূর্ণ হয়েছে, সেগুলোকেও পুনরায় টিকা দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় কৃষি মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই