Print Date & Time : 28 October 2026 Wednesday 06:13 am

শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বেলা ১২ টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো : মোক্তাগীর আলম এ রায় দেন। ফাসির আদেশপ্রাপ্ত আসামি আবু হোসেন ফটিক জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের আবু তাহের মোল্লার ছেলে।

আদালতের পিপি এম এম শাহজাহান মুকুল জানান, ২০২৩ সালের ২১ ডিসেম্বর বেলা ১১ টার দিকে  জীবননগরের গোয়ালপাড়া গ্রামের মাঠে শাক তুলতে যায় গোয়ালপাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে মরিয়ম খাতুনসহ (১০) চার শিশু। এ সময় আসামি  মরিয়মকে শাক দেব বলে মাঠের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ ও জবাই করে হত্যা করে। এ ঘটনা নিয়ে নিহত নাবালিকার পিতা ইকবাল হোসেন অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অনুসন্ধান করে আসামী সনাক্ত করে এবং২০২৪ সালের ৭ মার্চ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ওইদিন আসামি আবুল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ মামলায় ২০২৪ সালের ৩১ অক্টোবর জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় মোট ৩১ জন সাক্ষী উপস্থাপন করা হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়। বিচারক আসামিকে মৃত্যুদন্ডে দন্ডিত এবং দুইহাজার টাকার অর্থদন্ডের আদেশ দিয়েছেন। আসামির উপস্থিততে রায় ঘোষনা করা হয়।

 —জা. অর্থনীতি/এলএটি