Print Date & Time : 08 November 2026 Sunday 09:20 am

হিলিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

image

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'এছাড়া দিবসটি পালনে কাস্টমস ও বন্দরের কার্যক্রম এবং ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা মিলনায়তনে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাহাদী ইমাম, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোত্তালেব হোসেন মিঠু,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়েদুর রহমান মিঠুসহ আরো অনেকে।জুলাই শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। ‌

—জা. অর্থনীতি/এলএটি