Print Date & Time : 08 November 2026 Sunday 04:51 am

শিক্ষার্থীদের পাঠদক্ষতা যাচাই করলেন জেলা প্রশাসক

image

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা ইয়াসমিন। 

 সোমবার (১০ আগস্ট) বিদ্যালয়টি পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা যাচাই করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেন জেলা প্রশাসক।

এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

—জা. অর্থনীতি/এলএটি