Print Date & Time : 28 October 2026 Wednesday 09:50 am

মোদির সঙ্গে বৈঠক করে পরামর্শ ও দিকনির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী

image

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একদিনের মাথায় দিল্লিতে গিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) এই বৈঠক হলো।

এর আগে, সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। ঢাকায় আসার পর বাংলাদেশের সরকারপ্রধানের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই বৈঠকের পর দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতীয় হাইকমিশনার। সেখানে গিয়ে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদির সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নরেন্দ্র মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে, তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না।

আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

অন্যদিকে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার 'খুবই ভালো আলোচনা হয়েছে'। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।

—জা.অর্থনীতি/আইবিএম