বিনোদন ডেস্ক: বিয়ের ফুল ফুটল ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি এখন বিবাহিত। সম্প্রতি তার বিয়ে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো গত মঙ্গলবার (১১ আগস্ট) তা সত্যি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি কথাই শোনা যাচ্ছে, ‘রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!’
শুনতে কিছুটা অদ্ভুত ঠেকলেও ট্রল আর মজার ছলে এই কথাটিকেই এখন বাস্তবে রূপ দিয়েছেন রোনালদো। এর পেছনের আসল রহস্য লুকিয়ে রয়েছে সিআর সেভেনের দীর্ঘদিনের জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের জন্মসূত্রে।
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে আর্জেন্টিনার সঙ্গে পারিবারিক সম্পর্কেও যুক্ত হয়েছেন পর্তুগিজ এই কিংবদন্তি।
স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার হিসেবে জর্জিনা বিশ্বজুড়ে পরিচিত হলেও তার বাবার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।
তাই নেটদুনিয়ায় মজা করে বলা হচ্ছে, মাঠে মেসির সঙ্গে যতই লড়াই থাক না কেন, দিনশেষে আর্জেন্টিনার মানুষের সঙ্গেই সংসার পাততে হয়েছে পর্তুগিজ যুবরাজকে!
এর আগে, গত মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রোনালদো।
—জা.অর্থনীতি/এসআরএস