Print Date & Time : 26 October 2026 Monday 11:54 am

চট্টগ্রামে গাড়িচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

image

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের নগরীর টোল রোড এলাকায় গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের ‍মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং থানার নুরুল আমিন, কুমিল্লার দেবীদ্বারের শাহজাহান এবং ফেনী সদর উপজেলার নুরুল আলম টুটুল। দণ্ডিতদের মধ্যে নুরুল আলম টুটুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, “হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে লাশটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গাড়িচালক সজিবের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহত সজিবের ছোট ভাই ইকবাল হোসেন রবিউল বাদী হয়ে মামলা করেছিলেন।

—জা.অর্থনীতি/আইবিএম