Print Date & Time : 28 October 2026 Wednesday 06:29 am

ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

image

সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক বাস্তবায়িত “আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাসহ ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. আরিফ, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দীন ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার (অপারেশন্স) জেরিন তাসনিন উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের সুবিধাভোগী যুব উদ্যোক্তা এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সমাপনী সেশনে অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি