Print Date & Time : 07 November 2026 Saturday 09:39 pm

টেনিসের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা ইউএস ওপেনের

image

স্পোর্টস ডেস্ক: চোখ কপালে ওঠার মতো প্রাইজমানি ঘোষণা করেছে ইউএস ওপেন। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন টাকার অঙ্ক! এবারের টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩১৯ কোটি ২৬ লাখ টাকা (১০৮ মিলিয়ন ‍ইউএস ডলার)।

ইউএস ওপেনের ইতিহাসে সর্বোচ্চ। অবশ্য শুধু বছরের শেষ গ্র্যান্ড স্লামের নয়, টেনিসের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি। আগের রেকর্ডটিও যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটই। সর্বশেষ ইউএস ওপেনে ৯ কোটি ডলারের প্রাইজমানি ছিল।

গেলবারের তুলনায়, এবার ২০ শতাংশ প্রাইজমানি বেড়েছে। প্রাইজমানি বাড়ায় স্বাভাবিকভাবেই পকেট গরম হবে খেলোয়াড়দেরও। এবারের নারী-পুরুষ এককের প্রত্যেক চ্যাম্পিয়ন পাবেন ৬৭ কোটি ১৮ লাখ টাকা। গত বছরের ১০ শতাংশ বেশি।

রানার-আপ পাবেন ৩৪ কোটি ২০ লাখ টাকা। সেমিফাইনালিস্টের ১৭ কোটি ৭১ লাখ টাকার বিপরীতে কোয়ার্টার ফাইনালিস্টরা পাবেন ৯ কোটি ৫২ লাখ টাকা। অন্যদিকে প্রথম রাউন্ডে খেলা তারকারা পাবেন ১ কোটি ৭১ লাখ টাকা। 

আগামী ৩০ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। কার্লোস আলকারাজের বিপরীতে নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।

—জা.অর্থনীতি/জেআরটি