Print Date & Time : 08 November 2026 Sunday 01:08 pm

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

image

শার্শা (যশোর) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় আগের নিয়মে উভয় দেশের মধ্যে পণ্য পরিবহন ও সীমান্ত বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটির কারণে বুধবার বন্দরের ইয়ার্ডে পণ্য খালাস, বোঝাই এবং ভারতীয় পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিনের এই বিরতিতে বাণিজ্য কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি সামলে নিতে এবং বৃহস্পতিবারের যানজট এড়াতে বন্দর এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটিতে বন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকবে। ভ্রমণ, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতকারী রোগীদের পারাপারে কোনো ব্যাঘাত ঘটবে না।

বন্দর পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, ছুটিকে কেন্দ্র করে বন্দর এলাকা ও সীমান্ত চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সতর্ক রাখা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি