মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খারপাড়া গ্রামের প্রবেশপথে ইটভাঙার একটি গাড়ি উল্টে উসমান মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান মিয়া খারপাড়া সংলগ্ন আশিঘর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় গৌছ উদ্দিন টিকাদারের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, খারপাড়া গ্রামের প্রবেশপথে ইটভাঙার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই উসমান মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এলএটি