Print Date & Time : 08 November 2026 Sunday 01:58 am

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গ্রেপ্তার

image

সাতক্ষীরা প্রতিনিধি: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্যেশ্বর দাস সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, রাজ্যেশ্বর দাসের বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা ঝুলছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি