Print Date & Time : 08 November 2026 Sunday 07:19 am

সাতক্ষীরায় হিটস্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় তীব্র গরমের তাপদাহে ছাগল-গরুর জন্য ঘাস কাটতে গিয়ে হিটস্ট্রোকে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গ্রাম পুলিশের নাম আবদুল খালেক (৫০)। তিনি সাতক্ষীরার লাবসা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার বাসিন্দা এবং বিগত ৩০ বছর ধরে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মঙ্গলবার দুপুরে খালেক মাঠে ঘাস কাটতে গিয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বুধবার বাদ জোহর পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। প্রবীণ এই গ্রাম পুলিশের আকস্মিক মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি