বিনোদন ডেস্ক: কভার গান গেয়ে সংগীতশিল্পী সিয়াম আহমেদ সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন, যেখানে তার অ্যাকোস্টিক ঘরানার গানগুলো কোটি কোটি ভিউ কুড়াচ্ছে। মূলত ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে তার দরদভরা কণ্ঠে গাওয়া বাংলা ও হিন্দি গানের কভার সংস্করণগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্ম নেওয়া সিয়ামের বয়স যখন মাত্র নয় মাস, তখন তার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। দুই বোনের আদরের ভাই সিয়াম। মায়ের অক্লান্ত পরিশ্রমে সিয়ামের এতো দুর আশা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
স্কুলের বারান্দায় সহপাঠীদের সাথে গান গাইতে গাইতে গানের প্রতি মায়া সৃষ্টি হয়, সিয়াম জানান, সেই সাথে মা এবং আমার বোনদের সহযোগিতায় গান শেখা শুরু করি।
সিয়াম আরও বলেন, একদিন বন্ধুদের সাথে গান গাইতে গিয়ে বাংলা সিনেমার একটি গান রেকর্ড করি, আহমাদ ইমতিয়াজ বুলবুল এর লেখা, কনকচাঁপা ও এন্ড্রু কিশোরের গাওয়া "আমায় দুনিয়া থেকে চুরি করে" শিরোনামের গানটি আমার ব্যক্তিগত ইউটিউবে চ্যানেলে প্রকাশ করি। প্রথম দিন এই গানটি পাঁচ লাখ ভিউ অতিক্রম করে এবং নয় মাসে গানটি ২৯ মিলিয়ন ভিউ অর্জন করে। তারপর গানের প্রতি আরও আগ্রহ বাড়ে,পরবর্তীতে বিভিন্ন গান চ্যানেলটিতে প্রকাশ করি।
সিয়াম বলেন, কভার গানের পাশাপাশি কিছু মৌলিক গানও প্রকাশ করেছি। আমি চাই দর্শক কভার গানের মতো আমার মৌলিক গান গুলোকে গ্রহণ করবেন।
—জা. অর্থনীতি/এএইচএ