Print Date & Time : 08 November 2026 Sunday 12:42 pm

'সরকার বলে কোন সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন?'

image

মাদারীপুর প্রতিনিধি: সরকার বলে কোন সংকট নেই, তাহলে বিদ্যুৎ থাকে না কেন, কোন সংকট না থাকলে আমরা সার পাই না কেন?- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। 

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য' এই স্লোগান মাদারীপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এডভোকেট আতিকুর আরো বলেন, 'আমরা দলীয় স্বাথে আসিনি। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। বিগত ১৭ বছর আমরা কোন স্বাভাবিক কাজ করতে পারিনি। ঘরের ভিতরে বসে প্রোগ্রাম করলো পুলিশ গ্রেফতার করেছে। ভিন্ন নামেও কর্মসূচি দিলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি আরো বলেন, 'শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। শ্রম আইনের শ্রমিকদের যেই অধিকার দেয়া হয়েছে সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর হল। অনেক উন্নয়নের গল্প আমরা শুনেছি কিন্তু শ্রমিকদের ভাগ্য উন্নয়নের গল্প আমরা শুনি না।' আগামী ১ তারিখে গণসংযোগের মাধ্যমে শ্রমিক সংগঠনকে শক্তিশালী সংগঠনে রুপান্তর করবো।

শ্রমিক কল্যাণ ফেডারেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি সাইয়্যেদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন। 

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মুহা: আজাহারুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডরেশনের সহ সাধারণ সম্পাদক ড. কাজী আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অবস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি