Print Date & Time : 07 November 2026 Saturday 10:38 pm

দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ফাইভজি

image

প্রযুক্তি ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে দেশের বাজারে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি।

প্রিমিয়াম ডিজাইনের ফোনটিতে থাকছে স্মুথ পারফরম্যান্স, উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি।কাজের জায়গায় সেরাটা দেওয়া থেকে ব্যক্তিগত সময় উপভোগ- দিনের প্রতিটি মুহূর্তে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ‘স্লে এভরি এজ’ বার্তা নিয়ে এসেছে ভিভো ভি৮০ লাইট ফাইভজি।

৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেয় স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল। ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০০০ নিট এইচবিএম উজ্জ্বলতা নিশ্চিত করে স্মুথ দেখার অভিজ্ঞতা। ডুয়াল-কার্ভড ডিসপ্লের বাঁকানো প্রান্ত ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক, আর ইজি গ্রিপ নিশ্চিত করে আরামদায়ক ব্যবহার।

আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে বাজারে হেলিও ৬২

সিল্ক হোয়াইটে রয়েছে মার্জিত লুক, আর স্যাফায়ার ব্লুতে রয়েছে নজরকাড়া উপস্থিতি। ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম মাল্টিটাস্কিংয়েও ফোনকে রাখে দ্রুত ও স্মুথ। এছাড়া গভীর সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তার বেশি সময় পারফরম্যান্স মসৃণ রাখতে সাহায্য করে।

৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরায় সবাইকে এক ফ্রেমে রাখা যায়, প্রতিটি মুখ থাকে স্পষ্ট। আর ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট মোড কম আলোতেও ধরে রাখে স্পষ্ট ডিটেইল।

৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ব্যস্ত দিনেও দেয় দীর্ঘ ব্যবহারের নিশ্চয়তা। আর আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সুরক্ষা থাকায় বৃষ্টি বা ভেজা হাতেও ফোনটি থাকে নির্ভরযোগ্য।

আরও পড়ুন: নভেম্বরে আসছে প্লেস্টেশনের ওয়্যারলেস স্পিকার

ভি৮০ লাইট ফাইভজি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও ইএমআই সুবিধা থাকছে ৯ মাস পর্যন্ত। 

—জা. অর্থনীতি/এনজে