Print Date & Time : 07 November 2026 Saturday 10:08 pm

আগস্টের সেরা কর্মী নির্বাচিত পাঁচজনকে সম্মাননা

image

নিজস্ব প্রতিবেদক: কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে দৈনিক জাতীয় অর্থনীতির আগস্ট মাসের ‘সেরা কর্মী’ সম্মাননা পেয়েছেন পাঁচ কর্মী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় অর্থনীতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন সম্পাদক মো. ইসমাইল আলী।

সম্মাননাপ্রাপ্তরা হলেন— মো. সানজিদুল ইসলাম, সিনিয়র সহ-সম্পাদক (সম্পাদকীয় বিভাগ) সেরা কর্মী (প্রিন্ট); সৈয়দ ইকবাল উপ-প্রধান প্রতিবেদক (সেরা প্রতিবেদক); হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার (সেরা প্রতিবেদক); কাজী আজিম রানা, সিনিয়র নিউজরুম এডিটর সেরা কর্মী (মাল্টিমিডিয়া) এবং মোহাম্মদ আঞ্জুমান হোসেন, সাব-এডিটর সেরা কর্মী (অনলাইন)।

প্রসঙ্গত, হারুনুর রশিদের ‘গার্মেন্টস ট্রাপে আটকে পড়েছে দেশের রপ্তানি!’ এবং সৈয়দ ইকবালের ‘গঙ্গা পানি বণ্টন: ঢাকা চায় ১৯৭৭-এর চুক্তি, নতুন রূপরেখার পক্ষে দিল্লি’ প্রতিবেদন দুইটি আগস্ট মাসের সেরা প্রতিবেদন হিসেবে নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানে সম্পাদক মো. ইসমাইল আলী সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, পূর্বঘোষণা অনুযায়ী আগস্ট মাসে জাতীয় অর্থনীতির ‘সেরা কর্মী’ নির্বাচন করা হয়েছে। এ মাসে পাঁচজনকে এ স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে। কাজের প্রতি আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় তিনি একে একে নির্বাচিত সেরা কর্মীদের নিজ হাতে সম্মাননা তুলে দেন।

পত্রিকার যুগ্ম সম্পাদক সন্দীপন বসু বলেন, দায়িত্বশীলতাসহ কর্মীদের সামগ্রিক কর্মদক্ষতা ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ‘সেরা কর্মী’ নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় অর্থনীতির সদ্য বিদায়ী ডেপুটি নিউজ এডিটর (অনলাইন) সৈকত ভৌমিক এবং পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মীরা। এ সময় সৈকত ভৌমিক সবার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন। এছাড়া তিনি জাতীয় অর্থনীতি পত্রিকা এবং পত্রিকাটিতে কর্মরত সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

—জা.অর্থনীতি/আরএস