Print Date & Time : 07 November 2026 Saturday 09:21 pm

চক্ষু সেবা কর্মসূচিতে ব্যাপক সাড়া

image

মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ আয়োজনে চিকিৎসা নিতে এসে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও তার সন্তান এম নাসের রহমানের ব্যক্তিগত উদ্যোগে এলাকা ও আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির আওতায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ছানি পড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে বিনামূল্যে ফলোআপ সেবার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান আয়োজকরা। আয়োজক সূত্রে জানা গেছে, মরহুম এম. সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জনকল্যাণমূলক আদর্শকে বাঁচিয়ে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি