Print Date & Time : 07 November 2026 Saturday 10:25 pm

ইজিবাইকসহ নদীতে পড়ে চালক নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইজিবাইকসহ নদীতে পড়ে এক চালক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি উদ্ধার করা গেলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১টার দিকে উপজেলার ভানুগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিখোঁজের ৩ দিন পর শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, ইজিবাইকটি ধলাই নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে নদী থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ চালককে উদ্ধারে ডুবুরি দল আসছে। ডুবুরি দল পৌঁছানোর পর নদীতে উদ্ধার অভিযান চালানো হবে। তবে নিখোঁজ চালকের পরিচয় ও কীভাবে ইজিবাইকটি নদীতে পড়ে যায়, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

—জা. অর্থনীতি/এনজে