Print Date & Time : 25 October 2026 Sunday 03:16 pm

২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে মেঘনা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি

image

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

এই চুক্তির ফলে মেঘনা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা অনুযায়ী যোগ্য পরিবেশবান্ধব কারখানা ও শিল্প প্রতিষ্ঠান এবং আইসিটি খাতের সম্ভাবনাময় উদ্যোগগুলোতে সহজ শর্তে অর্থায়ন করতে পারবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, এসইভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু।

প্রাইম ব্যাংক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন- সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নরুন্নবী এবং অতিরিক্ত পরিচালক মো. তোহিদুল ইসলাম। 

পরিবেশবান্ধব উদ্যোগ, টেকসই অর্থায়ন ও আইসিটি খাতের প্রসারে মেঘনা ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় এই অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এনজে