Print Date & Time : 25 October 2026 Sunday 02:02 am

লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

image

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গেছে বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝেও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা এ কর্মসূচি করছে।

বিগত সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, গুম, খুন ও মিডিয়া কন্ট্রোল করতেন শেখ হাসিনা। আবারও কি বিরোধীরা সেই পথে হাঁটছে?

তিনি বলেন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চলছে। এসব যে শুধু পতিত স্বৈরাচার করছে তা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর কাফেরের চেয়েও মোনাফেকি খারাপ। জনগণের সঙ্গে বারবার আপনারা যে প্রতারণা করেছেন তাতে চূড়ান্ত সফলতা আসেনি।

বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

—জা.অর্থনীতি/জেআরটি