Print Date & Time : 21 October 2026 Wednesday 01:11 pm

পুঁজিবাজারে সূচকের বড় পতন, ২৯১ কোম্পানির শেয়ার দর কমল

image

অনলাইন ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। 

রোববার (৪ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। বাজারের লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ২৯১টির দর কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ৫ হাজার ৪৮২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ কোটি ১২ লাখ ২৮ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে মোট ১ লাখ ৭১ হাজার ৯০৭টি ট্রেড সম্পন্ন হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম