Print Date & Time : 25 October 2026 Sunday 12:51 pm

মেসির বিদায়ী ম্যাচ দেখবেন যেভাবে

image

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপুলসংখ্যক ভক্তও টেলিভিশন কিংবা অনলাইনে ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছেন।

তবে বাংলাদেশ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। ফলে এ অঞ্চলের দর্শকদের জন্য ম্যাচটি দেখার নির্ধারিত সুযোগ থাকছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫ (ZEE5)-এ। জি নেটওয়ার্কের এই প্ল্যাটফর্মে ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি চ্যানেলের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। তবে এর জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

এ ছাড়া থার্ড-পার্টি কিছু অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে সম্প্রচার সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে।

আর্জেন্টিনার স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।

জা.অর্থনীতি/এসআই