Print Date & Time : 27 October 2026 Tuesday 12:41 pm

প্রেমিকের সঙ্গে পালাচ্ছিলেন তরুণী, হাতে-পায়ে ধরলেন বাবা

image

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন এক তরুণী। তাকে বাড়ি ফেরাতে হাতজোড় করে অনুরোধ করেন বাবা। এমনকি মেয়ের হাত-পা ধরে কাঁদতেও দেখা যায় তাকে। কিন্তু বাবার সেই আকুতিতেও মন গলেনি তরুণীর। প্রেমিকের সঙ্গেই চলে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ বাবা মেয়েকে থামানোর চেষ্টা করছেন। তিনি হাতজোড় করে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছেন এবং একপর্যায়ে মেয়ের হাত-পা ধরেও কাঁদতে থাকেন। কিন্তু পরিবারের আবেগ ও বাবার কান্না উপেক্ষা করে তরুণী তার সঙ্গীর সঙ্গে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি একটি কলেজ চত্বরে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে উপস্থিত কেউ পুরো দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে এক্স ও ইনস্টাগ্রামে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বাবার কান্নায় দুঃখ প্রকাশ করে তরুণীর আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ বলেছেন, পুরো ঘটনা না জেনে কাউকে একতরফাভাবে বিচার করা উচিত নয়। তাঁদের মতে, প্রত্যেক মানুষের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই