Print Date & Time : 26 October 2026 Monday 01:48 pm

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, হতাশ জেলেরা

image

পটুয়াখালী প্রতিনিধি: আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা।

মা ইলিশের বাধাঁহীন প্রজননের জন্য বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ফলে গভীর সাগর থেকে পটুয়াখালী মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরতে শুরু করেছে জেলেরা।

এদিকে এখনও ইলিশের পেটে ডিম না আশায় হতাশা প্রকাশ করেছেন জেলেরা। তবে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা।

সেই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে দেশের জলসীমানায় প্রশাসনের কঠোর নজরদারি, প্রনোদনার পরিমাণ বৃদ্ধি এবং তা প্রকৃত জেলেদের মাঝে বণ্টনের দাবি জানিয়েছেন তারা। 

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতজাত করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। 

—জা. অর্থনীতি/এনজে