Print Date & Time : 07 November 2026 Saturday 07:25 pm

২৩ দিনেও নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ২৩ দিন পরেও সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী এক কিশোরীর।

গত ২৫ সেপ্টেম্বর বিকেল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার ভেড়িগাঁও এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রী বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বকশীগঞ্জে আকস্মিক ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে যান চলাচল বন্ধ

জিডিতে তার পেশা ‘ছাত্রী এবং অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে। শারীরিক বর্ণনায় তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ৬০ কেজি বলে উল্লেখ রয়েছে।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি করে তাকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা নিখোঁজ ছাত্রীর সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এনজে