Print Date & Time : 07 November 2026 Saturday 10:19 pm

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

image

জাতীয় অর্থনীতি অনলাইন: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটের উত্তর-পশ্চিম কোণে ইনকামিং গেইটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরেকটি ককটেল সদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটের উত্তর-পশ্চিম কোনার ইনকামিং অংশে হঠাৎ বিকট শব্দে ক'কটে'লটি বি'স্ফো'রিত হয়। তাৎক্ষণিকভাবে সেখানে আরেকটি কক'টেল সদৃশ বস্তু অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এসপিবিএন (স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন) কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পিজিআর এবং তেজগাঁও থানা পুলিশ। যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন এবং আলামত সংগ্রহ করেন।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নং- ২৫০)। বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

—জা.অর্থনীতি/জেআরটি