Print Date & Time : 07 November 2026 Saturday 10:42 pm

‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

image

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে ধারণ করে শিল্পীদের আঁকা চিত্রকর্ম কালোত্তীর্ণ হয়ে প্রজন্মের পর প্রজন্ম দেশের শিল্প-সংস্কৃতিতে বহমান থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের উদ্যোগে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

নিতাই রায় চৌধুরী বলেন, একুশের ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় যেমন শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাঝে এক উন্মাদনা ও বিশেষ মেজাজ কাজ করেছিল, ঠিক তেমনি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানও দেশের ইতিহাসে গভীরভাবে তাৎপর্যপূর্ণ অধ্যায়।  

—জা. অর্থনীতি/এলএটি