Print Date & Time : 22 October 2026 Thursday 04:06 am

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের  আগুন

image

জাতীয় অর্থনীতি অনলাইন: পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ