Print Date & Time : 23 October 2026 Friday 12:00 pm

মীরসরাইয়ে অগ্নিকাণ্ড: দুই দোকান পুড়ে ছাই

image

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা রেলস্টেশন বাজারে এ ঘটনা ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো- পলাশ স্টেশনারি ভ্যারাটিজ ও মাফুজের চায়ের দোকান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তে দুই ব্যবসায়ীর।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে পলাশ ও মফিজের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পণ্যসামগ্রী, আসবাবপত্র কিছু রক্ষা করা যায়নি। কিছুক্ষণ পর মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হলা মংনু মারমা বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দূর। আমরা খবর পাই ৪টা ৩৯ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে