Print Date & Time : 21 October 2026 Wednesday 03:24 pm

দাঙ্গার উত্তাপ ঠেলে প্যারিসে বার্সেলোনা

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফ্রান্সজুড়ে দাঙ্গা, সহিংসতা আর কারফিউয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির মুখোমুখি হতে প্যারিসে পৌঁছেছে বার্সেলোনা। প্যারিসে থমথমে পরিবেশ বিরাজ করলেও মঙ্গলবার (২০ অক্টোবর) পার্ক দ্য প্রিন্সেসে নির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে নামবে দুই পরাশক্তি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ নিশ্চিত করেছেন, ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

তবে মাঠের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরের একাধিক বাধা পেরোতে হয়েছে হান্সি ফ্লিকের দলকে। প্রথমত, স্পেনে বৈরি আবহাওয়ার কারণে বিমানের টিকিট ও সূচিতে বড় ধরণের গোলযোগের মুখে পড়তে হয় কাতালানদের। পরবর্তীতে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ঘন কুয়াশা এবং নির্ধারিত উড়োজাহাজ দেরিতে পৌঁছানোয় দুই দফা বিলম্বের পর ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে দলটি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলা আন্দোলনে ইতোমধ্যে প্রায় ২,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চরম নিরাপত্তাহীনতার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি চাপ থাকলেও পিএসজি-বার্সা দ্বৈরথ ঘিরে জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের এই লড়াই ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।

জা. অর্থনীতি/এআর