Print Date & Time : 28 October 2026 Wednesday 04:13 am

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪১ বিলিয়ন ডলার

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার ৪১১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার। এ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬০০ দশমিক ৪০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের (এফএআরএস) যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সী ২৬ অক্টোবরের রিজার্ভের এ তথ্য জানিয়েছেন।

—জা.অর্থনীতি/আরএস