Print Date & Time : 28 October 2026 Wednesday 05:49 am

সিরিজের আগে বিশৃঙ্খলা নতুন নয়: ফিল সিমন্স

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ায় বিসিবির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফের প্রকাশ্যে এসেছে। তবে এ নিয়ে সাংবাদিকদের উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স স্পষ্ট জানিয়েছেন, মাঠের বাইরের এই অস্থিরতা বাংলাদেশে একদম নতুন কিছু নয়।

আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া লাল বলের সিরিজকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্যারিবীয় এই কোচ। তিনি জানান, বাইরের পরিবেশ যা-ই হোক না কেন, দলের আসল কাজ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে সেরাটা দেওয়া। এই লক্ষ্য পূরণে হাতে থাকা বাকি ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় পেতে মরিয়া বাংলাদেশ।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচের পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি করে টেস্ট খেলবে। বাইরের বিতর্ক এড়িয়ে ক্রিকেটারদের পুরো মনোযোগ এখন হোম সিরিজের প্রস্তুতি ও মাঠের পারফরম্যান্সে রাখাটাই প্রধান চ্যালেঞ্জ।

জা. অর্থনীতি/এআর