জাতীয় অর্থনীতি বিনোদন: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। স্বামী বিরাট কোহলির সঙ্গে ধরা দেওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে পৌঁছায়। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তবে তৃতীয়বার মা হতে চলেছেন—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাই ফেরার পথে ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাটে ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে বোট থেকে নামছেন আনুশকা। সিঁড়ি দিয়ে ওঠার সময় তাকে পরম যত্নে আগলে রাখেন বিরাট। আর এই ঢিলেঢালা পোশাক ও শারীরিক গঠন দেখেই নেটিজেনদের একাংশ তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু করেছেন।
তবে একটিমাত্র ভিডিও বা অনুমানের ভিত্তিতে এই খবরের সত্যতা নিশ্চিত করার কোনো উপায় নেই। তারকা দম্পতির পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে ইতোমধ্যে রয়েছে কন্যা ভামিকা ও পুত্র অকায়।
জা. অর্থনীতি/এআর