Print Date & Time : 28 October 2026 Wednesday 04:35 am

‘সিআইডি’র স্রষ্টা বি পি সিং আর নেই

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় ভারতীয় ক্রাইম শো ‘সিআইডি’র জনক, খ্যাতনামা প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং (বি পি সিং) আর নেই। ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিনোদন জগতের এই উজ্জ্বল নক্ষত্র।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রয়াণের খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন।

‘সিআইডি’র পাশাপাশি তুমুল জনপ্রিয় হরর সিরিজ ‘আহাট’ সৃষ্টি করেও তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। পর্দায় মাঝে মাঝে ডিসিপি শমশের সিং চিত্রোলের চরিত্রে অভিনয় করেও দর্শকের নজর কাড়েন তিনি।

প্রয়াত বি পি সিংয়ের স্মরণে ‘সিআইডি’ সিরিজের জনপ্রিয় চরিত্র ‘দয়া’ খ্যাত অভিনেতা দয়ানন্দ শেঠি বলেন, কাজের প্রতি তিনি অত্যন্ত প্রতিশ্রুতিশীল ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জা. অর্থনীতি/এআর