Print Date & Time : 08 November 2026 Sunday 09:01 pm

কঠিন শর্তে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ, রাখতে হবে ২০০০ বেসরকারি নিরাপত্তারক্ষী

image

জাতীয় অর্থনীতি বিনোদন: জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বহুপ্রতীক্ষিত কনসার্ট ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশার অবশেষে অবসান ঘটেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে প্রাথমিক অনুমতি বাতিল হলেও কঠোর শর্তাবলি আরোপ করে আগামী শুক্রবারের (৩০ অক্টোবর) এই লাইভ শো-র সবুজ সংকেত দিয়েছে প্রশাসন।

সংবাদমাধ্যম এবিপি’র সূত্রমতে, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হতে যাওয়া এই কনসার্টে প্রায় ৫৫ হাজার দর্শকের সমাগম ঘটতে পারে। বিশৃঙ্খলা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইভেন্ট আয়োজকদের অন্তত ২,০০০ বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি স্টেডিয়াম সংলগ্ন ৭০০ মিটার এলাকাকে গাড়ি চলাচল মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র যানজট এড়াতে বিকল্প পার্কিং এবং ক্যাব সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কড়া যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে।

শুরুতে উৎসবের মৌসুমে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে শো বাতিলের আশঙ্কা তৈরি হলেও আয়োজক সংস্থা ‘বুকমাইশো’-র নতুন নিরাপত্তা পরিকল্পনার ভিত্তিতে জট কাটে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভক্তরা এখন দিলজিতের গানে মেতে ওঠার অপেক্ষায় দিন গুনছেন।

জা. অর্থনীতি/এআর