Print Date & Time : 07 November 2026 Saturday 06:24 pm

‘অংশীদার’ দিয়ে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

image

জাতীয় অর্থনীতি বিনোদন: ব্রেন টিউমার জয় করে দীর্ঘ ৯ মাস বিরতির পর অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ভারতের চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। এই প্রত্যাবর্তনে বৃষ্টির ভক্তদের মাঝে স্বস্তি ফিরেছে।

নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, আর সি অরণ্য ও পংকজ মজুমদারসহ অনেকে। নতুন এই কাজের মধ্য দিয়ে নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছে পোষণ করেছেন এই অভিনেত্রী।

জা. অর্থনীতি/এআর