Print Date & Time : 07 November 2026 Saturday 11:31 am

পাশের হারে এগিয়ে মেয়েরা

image

জাতীয় অর্থনীতি অনলাইন: উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড— সব মিলিয়ে এ বছর গড় পাশের হার ৫২.১২ শতাংশ।

এবারের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ কিছুটা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার যেখানে ৪৭.১৪ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৫৫.৪৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র এবং মোবাইল এসএমএসের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি এবং ১৩৯ প্রতিষ্ঠানের সবাই পাশ করেছেন।

—জা.অর্থনীতি/আরএস