Print Date & Time : 07 November 2026 Saturday 12:44 pm

জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের এক নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে সংবাদকর্মী হিসেবে পরিচয় দিলেও সুনির্দিষ্ট কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়নি।

রোববার (১ নভেম্বর) বিকেলে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পুতুল রাণী (৩২) কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত ছাতাফলের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ফজলু মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হলেন পুতুল রাণী। ওই নিয়মিত মামলার পরিপ্রেক্ষিতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি