Print Date & Time : 08 November 2026 Sunday 04:13 am

ঢালিউডে এবার বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি

image

জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউডের পর্দায় তিন দশকের বেশি সময় ধরে খলনায়কের চরিত্রে আতঙ্ক ও মুগ্ধতা ছড়িয়েছেন প্রবীণ অভিনেতা মুকেশ ঋষি। এবার সেই পরিচিত মুখকে দেখা যেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রে। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড তারকা।

পরিচালক মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিনেমার গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন মুকেশ। এর আগে কক্সবাজারে প্রথম ধাপের শুটিং শেষ হলেও, আগামী ৯ নভেম্বর থেকে বগুড়ায় শুরু হতে যাওয়া দ্বিতীয় লটের শুটিংয়ে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে তার।

‘সূর্যবংশম’, ‘সারফারোশ’ কিংবা ‘গর্ব’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু ও তামিল ইন্ডাস্ট্রিতেও দারুণ সফল এই অভিনেতা। ঢাকাই সিনেমায় তার এই অভিষেক দেশের দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।

জা. অর্থনীতি/এআর