Print Date & Time : 07 November 2026 Saturday 12:18 pm

মধ্যবর্তী নির্বাচনে হেরে ইরানকে দুষলেন ট্রাম্প

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের জন্য ইরানকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান-সংক্রান্ত পরিস্থিতিরও ভূমিকা ছিল। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সৃষ্ট সাময়িক চাপ ভোটারদের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা এমন কিছু প্রস্তাব আনবে, যা ‘অযৌক্তিক’ হবে। তবে সেসব প্রস্তাব তিনি ভেটো দেবেন।

রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, এর একটি কারণ ছিল ইরান। তাঁর ভাষায়, সম্ভবত ভোটাররা পেট্রলের দামের সাময়িক প্রভাব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। 

—জা. অর্থনীতি/এএইচএ