Print Date & Time : 07 November 2026 Saturday 01:02 pm

‘ক্যালিগুলা’র বিতর্কিত পরিচালক তিন্তো ব্রাস আর নেই

image


জাতীয় অর্থনীতি বিনোদন: সিনেমা জগতে নিজের ভিন্নধর্মী ও খোলামেলা নির্মাণশৈলীর জন্য বিশ্বজুড়ে তুমুল আলোচিত ইতালীয় চলচ্চিত্র পরিচালক তিন্তো ব্রাস আর নেই। বুধবার (৪ নভেম্বর) রোমে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী ক্যাটারিনা ভার্জি এবং সন্তান বোনিফাসিও ও বিয়াট্রিস ব্রাস। ১৯৩৩ সালে মিলানে জন্মগ্রহণকারী এই পরিচালক সত্তরের দশকে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ১৯৭৯ সালে বিপুল বাজেটে নির্মিত ঐতিহাসিক-ইরোটিক সিনেমা ‘ক্যালিগুলা’র মাধ্যমে তিনি সিনেমা ইতিহাসে নিজের নাম অমর করেন।

পরবর্তীতে প্রযোজকের সাথে নানা দ্বিমতের কারণে ছবিটি বিতর্কিত হলেও ব্রাসের কর্মজীবনজুড়ে স্বাধীনতা ও প্রথাভরা ভাবনার কোনো ঘাটতি ছিল না।

কর্মজীবনের শুরুতে প্যারিসে ন্যুভেল ভ্যালের সঙ্গে কাজ করা তিন্তো ব্রাস ‘স্যালুন কিটি’, ‘দ্য কি’সহ বহু সাড়াজাগানো ছবি নির্মাণ করেছেন। সেন্সরশিপের সঙ্গে বারবার লড়াই করা এই নির্মাতা তার সাহসী শিল্পকর্মের মাধ্যমে বৈশ্বিক সিনেমায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।

জা. অর্থনীতি/এআর